ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • রাজাপুরে মধ্যরাতে আগুনে দোকান পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

    রাজাপুরে মধ্যরাতে আগুনে দোকান পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় মধ্যরাতে একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পোশাকের দোকান, টেইলার্স ও একটি মসলা ভাঙানোর মিল পুড়ে গেছে বলে জানা গেছে।

    বুধবার (২৭ এপ্রিল ) রাত দেড়টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পূর্ব কানুদাসকাঠি গ্রামের নলবুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।

    ক্ষতিগ্রস্থদের দাবি, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা হলেন, মিল মালিক আমির হোসেন মাস্টার এবং কাপড়ের দোকানের মালিক ও টেইলার্সের মালিক মোহাম্মদ ফারুক গাজী।

    রাজাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মোহাম্মদ ফারুক হোসেন জানান, মধ্যরাতে খবর পেয়ে আমরা এক ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। স্থানীয় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুমা আক্তার জানান, টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    ক্ষতিগ্রস্ত দর্জি মোহাম্মদ ফারুক গাজী জানান, ঈদ উপলক্ষে তার দোকানে অনেক পোশাক তৈরির অর্ডার ছিল। তার সব কাপড় পুড়ে গেছে। এই অল্প সময়ে কাস্টমারদের কাপড় কিনে দেয়ার সামর্থ নেই তার।

    ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া পারভেজ জানান, ঈদের আগ মুহুর্তে এ দুর্ঘটনার ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব না। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার যথাসাধ্য চেষ্টা করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ