ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

তজুমদ্দিনে দ্বীপবন্ধু ডিজিটাল ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তজুমদ্দিনে দ্বীপবন্ধু ডিজিটাল ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


ভোলার তজুমদ্দিনে অনলাইন যোদ্ধাদের সংগঠন দ্বীপবন্ধু ডিজিটাল ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহঃবার সন্ধ্যায় চাঁদপুর নুরিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের হল রুমে সংগঠনের উদ্যোক্তা ও  কৃষকলীগ সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ঈসতিয়াক হাসান, কৃষকলীগ সভাপতি সিরাজুল ইসলাম, ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মামুন, দ্বীপবন্ধু ডিজিটাল ফোরামের অন্যতম সদস্য সিহাব মীর, লাবিব, সুমন ও মোক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন