ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • স্বপ্নের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন ঈদ জামা উৎসব

    স্বপ্নের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন ঈদ জামা উৎসব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতি বছরের মত এবারও দরিদ্র ও শুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন ঈদ জামা, সেমাই-চিনি ও ঈদ সালামি তুলে দিয়েছে স্বপ্ন-এক চিলতে হাসির জন্য নামের একটি সংগঠন। শুক্রবার বিকেল ৩টায় নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে আয়োজন করা হয় ঈদজামা উৎসবের। জেলা শহরের ২৪৭ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি উপহার দেয়া হয়। 

    সংগঠনের সভাপতি হাসিবুল হকের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আবু নাছের মঞ্জু, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন।

    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমিন, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, জেলা যুবলীগরে যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু প্রমূখ। 

    প্রধান অতিথি দেওয়ান মাহবুবুর রহমান জেলা শহরের ২৪৭ জন সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের মাঝে নতুন জামা, সেমাই চিনি ও ঈদ সালামি তুলে দেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ