ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বাল্য বিয়ে থেকে বাঁচতে

    আগৈলঝাড়ায় থানায় গিয়ে আশ্রয় স্কুল ছাত্রীর 

    আগৈলঝাড়ায় থানায় গিয়ে আশ্রয় স্কুল ছাত্রীর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ার জোর পূর্বক এক স্কুল ছাত্রীকে তার পিতা-মাতা তার ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিয়ে দিতে চাইলে ওই স্কুল ছাত্রী বাল্য বিয়ে থেকে বাঁচতে থানায় গিয়ে আশ্রয় নেয়। পরে পুলিশ ওই ছাত্রীর পিতা ও মাতাকে আটক করে। 

    পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল­শ্রী গ্রামের শাহজাহান ফকিরের মেয়ে ও বিএইচপি একাডেমীর ৮ম শ্রেনীর ছাত্রী তিন্নি আক্তারকে (১৪) পাশ্ববর্তী বসুন্ডা গ্রামের রুহুল তালুকদারের ছেলে হাসিব তালুকদারের সাথে অবৈধ ভাবে রোটারীর মাধ্যমে গোপনে বিয়ে দেয় স্কুলছাত্রীর পিতা-মাতা। 

    রোটারীর মাধ্যমে বিয়ের কথা ওই স্কুল ছাত্রীকে জানায়নি তার পিতা-মাতা। গত রোববার রাতে ওই ছাত্রীর স্বামী দাবী করে তাদের বাড়িতে আসেন হাসিব তালুকদার। এই বিয়ের কথা ওই স্কুল ছাত্রী তিন্নি আক্তার জানতে পেরে রোববার রাতেই দৌড়ে গিয়ে থানায় আশ্রয় নেয়। 

    পরে থানার এসআই মনির”জ্জামান ওই রাতে গিয়ে ফুল­শ্রী গ্রাম থেকে স্কুল ছাত্রীর পিতা শাহজাহান ফকির ও মাতা পার”ল বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন। 

    এব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার জানান, সোমবার দুপুরে ওই ছাত্রীর পিতা শাহজাহান ফকির ও মাতা পার”ল বেগমের কাছ থেকে পুনঃবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেখা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ