ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

দৌলতখানে অসহায় পরিবারের মাঝে শাড়িও লুঙ্গি বিতরণ

দৌলতখানে অসহায় পরিবারের মাঝে শাড়িও লুঙ্গি বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভোলার দৌলতখানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। 

রবিবার সকাল ১০টায়  ভোলা জেলা নাগরিক সোসাইটি’র(বিডিসিএস) উদ্যোগে বালিকা বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে সহস্রাধিক দুস্থ পরিবারের মাঝে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে  দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার দুস্থদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন।  এসময় ভোলা জেলা নাগরিক সোসাইটির সভাপতি  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ  জেহাদ হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন