ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

দৌলতখানে অসহায়রা পেলেন শাড়ি ও লুঙ্গি

দৌলতখানে অসহায়রা পেলেন শাড়ি ও লুঙ্গি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলার দৌলতখানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। 

রবিবার সকাল ১০টায়  ভোলা জেলা নাগরিক সোসাইটি’র (বিডিসিএস) উদ্যোগে বালিকা বিদ্যালয় মাঠে সহ¯্রাধিক দুস্থ পরিবারের মাঝে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে  দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার দুস্থদের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন।  

এসময় ভোলা জেলা নাগরিক সোসাইটির সভাপতি মোঃ  জেহাদ হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন