ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পলাশে ২৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

    পলাশে ২৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিএ ঈদ উল ফিতর উপলক্ষে  নরসিংদী-২ সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ ও সাবেক সংসদ সদস্য-কামরুল আশরাফ খাঁন পোটন এর নিজস্ব অর্থায়নে পলাশ নির্বাচনী এলাকার ২৫ হাজার অসহায়, দুস্থ, নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গী) বিতরণ করা হয়েছে।

    রবিবার উপজেলার পলাশ বিআরডিসি মোড়, ঘোড়াশাল পৌর অডিটরিয়াম, ডাংগা, পাঁচদোনা, চরসিন্দুর, গজারিয়া, জিনারদী, মেহেরপাড়া, আমদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা মহিলা লীগের সাবেক সাধারন সম্পাদক নিগার সুলতানা, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান। সাবেক ছাত্রনেতা জয়নাল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

    ঘোড়াশাল পৌরসভা মেয়র আল্ মুজাহিদ হোসেন তুষার জানান,মাননীয় প্রধানমন্ত্রী-এর নির্দেশে প্রতি বছর নরসিংদী-২ সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সাবেক সংসদ সদস্য-কামরুল আশরাফ খান পোটন এর নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবারও পলাশ নির্বাচনী এলাকার-২৫ হাজার অসহায় মানুষের মাঝে  ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও  অসহায়দের পাশে থেকে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ