চরফ্যাসনে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

সংঘর্ষে আহতদের একাংশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
ভোলার চরফ্যাসনের নীলকমলে সাবেক ও বর্তমান চেয়ারম্যান গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের অন্ততঃ ৩০ জন আহত হয়েছেন। আহতদের চরফ্যাসন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার দুলারহাট থানার মুন্সীরহাট বাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন গ্রুপের মধ্যে ৩ মে মঙ্গলবার সব্ধ্যায় মুন্সীর হাট বাজারে ঘন্টাব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আহত ও স্থানীয়রা জানান, ঈদের দিন উভয় গ্রুপ দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে বাক বিতন্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে সাবেক ও বর্তমান চেয়ারম্যান গ্রুপের অন্ততঃ ৩০ জন নেতাকর্মী আহত হন।
আলমগীর হাওলাদারের গ্রুপের আহতরা জানান, বর্তমান চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে লিখন চেয়ারম্যান গ্রুপের লোকজন আতর্কিত হামলা চালায়। এতে আলমগীর হাওলাদার গ্রুপের ২০-২২ জন আহত হয়েছে।
এ দিকে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
কে আর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন