ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • চাঁদপুরে পুকুর পাড়ে কই মাছ ধরতে গিয়ে লাশ হল সহোদর

    চাঁদপুরে পুকুর পাড়ে কই মাছ ধরতে গিয়ে লাশ হল সহোদর
    নিহত দুই সহোদর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা বৃষ্টি ও বজ্রপাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রুবেল হোসেন (২৮) ও সোহেল রানা (২৬) নামের দুই সহোদরের করুণ মৃত্যু হয়েছে। তারা দুজন ফরিদগঞ্জ পৌর এলাকার মৃত বিল্লাল হোসেন ও জেসমিন বেগম দম্পতির ছেলে। বুধবার (০৪ মে) দুপুরে বজ্রপাতে তাদের মৃত্যুর ঘটনা ঘটে। ‍এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতদের অপর ছোট ভাই আরিফ হোসেন জানান, প্রচন্ড বৃষ্টিতে তার দুই ভাই কৈ মাছ ধরতে পুকুর পাড়ে যান। বৃষ্টিপাত কমে গেলে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান দুজন অজ্ঞান হয়ে পড়ে আছেন।

    তাদের ‍উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে নিয়ে ‍আসার অনেক ‍আগেই রুবেল ও সোহেলের মৃত্যু হয়েছে।

    ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই এই দুজন মারা গেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতে তাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।

    এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুটি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। তবে দুজনের একজনের শরীরেও কোন জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ