ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষ, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব : ওসি মাসুদ প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার  আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
  • বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে : ওবায়দুল কাদের

    বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে : ওবায়দুল কাদের
    কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, গত ১৩ বছরে বিএনপি ২৬ বার আন্দোলনের ডাক দিয়েছে। বিএনপির আন্দোলনের কথা শুনে মানুষ হাসে। ১৩ বছরে পারলানা কোন বছর পারবা? তাদের আন্দোলনে প্রশ্ন সবার এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর।

    বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 
    জুনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ পিছানো হয়নি। আগামী জুনেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।

    ওবায়দুল কাদের আরও বলেন, এলাকার সাথে আমার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। অক্সিজেন কনসেন্ট্রেটর, আইসিইউ প্রতিস্থাপন, খাদ্য সামগ্রী ও ত্রাণ সামগ্রী দিয়েছি। বহুদিন মা বাবার কবর জিয়ারত করতে পারিনি তাই মনটা বিষন্ন ছিল। 

    যারা আমার ভোটার তাদের মাঝে আসতে পেরে ভাল লাগছে। নিজের বাড়িতে এসেছি, খাবার খেয়েছি, নামাজ পড়েছি। আমার আজকে অনেক ভাল লেগেছে। এটা অর্নিবাচনীয় যা ভাষায় প্রকাশ করা যাবে না। 

    এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ  প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ