ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • উপজেলা চেয়ারম্যানকে কটাক্ষ করে অধ্যক্ষের স্ট্যাটাস, ফেসবুকে তোলপাড়

    উপজেলা চেয়ারম্যানকে কটাক্ষ করে অধ্যক্ষের স্ট্যাটাস, ফেসবুকে তোলপাড়
    আবদুল মোতালেব হাওলাদার ও অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু (বাঁ থেকে)। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারকে 'গাধা' উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু। 


    এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

    রমজানে আয়োজিত এক ইফতার পার্টিতে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে নিয়ে বিষোদগার করেন আবদুল মোতালেব। 

    এর জবাবে অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বুধবার তার ফেসবুক অ্যাকাউন্টে মোতালেব হাওলাদারকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

    ওই স্ট্যাটাসে আবদুল মোতালেব হাওলাদারকে উদ্দেশ করে পিকু লেখেন— ‘একটি সাজানো বাগানকে নষ্ট করতে একটি গাধাই যথেষ্ট। আর সেই গাধা হলেন আপনি (মোতালেব হাওলাদার)।’ 

    অধ্যক্ষ পিকুর এই স্ট্যাটাসের পর বাউফলে তোলপাড় সৃষ্টি হয়। 

    উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল কবির নিশাত বলেন, ‘আজকের আবদুল মোতালেব হাওলাদার আমাদের নেতা আ স ম ফিরোজের হাতে তিল তিল করে গড়া। দল ক্ষমতায় আসার পর নিজের আখের গুছিয়ে তিনি এখন নেতার সঙ্গে বেঈমানি শুরু করেছেন। অর্থের মোহে তিনি পাগল হয়ে গেছেন। দলের আদর্শ ত্যাগ করে নেতার বিরুদ্ধে মনগড়া কল্পকাহিনি প্রচার করছেন। এটি কোনোভাবেই মেনে নেবেন না বাউফলের জনগণ।’ 

    উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক বলেন, ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতি করতে চাইছেন মোতালেব হাওলাদার।

    সময় থাকতে ভুল পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তাকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান ফারুক।


    স্ট্যাটাস দেওয়ার কথা স্বীকার করে অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন, ‘দীর্ঘ ৪০ বছর ধরে আ স ম ফিরোজ দলীয় নেতাকার্মীদের নিয়ে যে বাগান সাজিয়েছেন, সেই বাগান নষ্ট করার জন্য তৎপরতা শুরু করেছেন মোতালেব হাওলাদার। এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। তাই ওই স্ট্যাটাস দিয়েছি।’ 

    এ প্রসঙ্গে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘বিগত দিনে উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন ত্যাগী নেতাকর্মীকে আ স ম ফিরোজ অবমূল্যায়ন করেছেন। এখন আমাকেও তিনি দল থেকে বিতাড়িত করতে চাইছেন। এটি হতে দেব না।’  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ