ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • কুয়াকাটায় বৃষ্টি, পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ

    কুয়াকাটায় বৃষ্টি, পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় ঈদের তৃতীয় দিনেও হাজারো পর্যটকে মুখর। সকাল থেকেই মুখর হতে থাকা সৈকতে ছন্দ পতন ঘটিয়েছে বৃষ্টি। তাই নিরাপত্তার স্বার্থে পর্যটকদের নিরাপদে থাকতে বার বার মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।

    বৃহস্পতিবার (৫ মে) সৈকতের জিরো পয়েন্টের দু-পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে কানায় কানায় পূর্ণ হয় পর্যটকে। কিন্তু বেলা ১১টায় শুরু হয় মুষলধারে বৃষ্টি সঙ্গে উত্তাল ঢেউ। তাই নিরাপত্তার স্বার্থে মাইকিং করে পর্যটকদের তীরবর্তী এলাকায় ফিরতে বলা হচ্ছে।


    এদিকে, বৃষ্টি পেয়ে অনেক পর্যটক উপভোগের জন্য সমুদ্রে মেতে ওঠে ঢেউয়ের তালে তালে। তবে বৃদ্ধ ও শিশুদের নিয়ে অনেকে হোটেলে ফিরে গেছেন।

    ঢাকা থেকে আসা রাহুল  জানান, বৃষ্টিতে ভিজে সৈকতে গোসল দারুন উপভোগ করছি।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক এম এম মিজানুর রহমান  জানান, ঈদের তৃতীয় দিনেও হাজারো পর্যটকের উপস্থিতি রয়েছে। কিন্তু হঠাৎ বৃষ্টি ও উত্তাল ঢেউয়ের কারণে আমাদের কয়েকটি টিম স্পিড বোড নিয়ে সমুদ্র গভীর এলাকায় থাকা পর্যটকদের নিরাপদে নিয়ে আসে। একই সঙ্গে মাইকিং করে পর্যটকদের নিরাপদে থাকার পরামর্শ দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ