ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষ, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব : ওসি মাসুদ প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার  আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
  • নোয়াখালীতে দিঘিতে গোসল করতে নেমে আরেক ব্যক্তির মৃত্যু

    নোয়াখালীতে দিঘিতে গোসল করতে নেমে আরেক ব্যক্তির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর চাটখিল উপজেলায় দিঘিতে গোসল করতে নেমে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মো.স্বপন (৫৫) উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরুল ইসলাম পাটেয়ারীর ছেলে।
       
    শুক্রবার (৬ মে) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের জনতা বাজার দিঘিতে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা বলছে, শুক্রবার সকাল ১০টার দিকে জনতা বাজার দিঘিতে গোসল করতে যায় স্বপন। একপর্যায়ে গোসল করতে পানিতে নামলে তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে পানিতে নামলে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে একজন পল্লী চিকিৎসক বাড়িতে এসে তাকে মৃত ঘোষণা করে।  
     

    বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন আমরা বিষয়টি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    উল্লেখ্য, এর আগে গত বুধবার ৪ মে দুপুরে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মল্লিকা দিঘিতে সাঁতার কাটতে গিয়ে কর কমিশনার ওমর ফারুক মাসুম (৩৫) মারা যায়। তিনি উপজেলার খিলপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাশেম আলী মিছাব বাড়ির মৃত ফজলুর রহমানের ছেলে। মাসুম ৩১তম বিসিএস এ যোগদানের পর ঢাকার উপ-কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। দুপুরের দিকে ওমর ফারুক মাসুম ৬ জন বন্ধু এবং সহকর্মিসহ মল্লিকা দিঘিতে গোসল করতে নেমে সাঁতার কেটে দিঘীর মাঝখানে যান। ৬ জন বন্ধু এবং সহকর্মি ফিরে আসতে পারলেও, তিনি দিঘির মাঝখান থেকে সাঁতরিয়ে ঘাটে ফিরে আসতে পারেননি। পরে বিকেল সোয়া ৫টার দিকে নিহত উপ-কর কমিশনারের মরদেহ উদ্ধার করে চাটখিল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা।    


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ