ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রিমান্ডে হত্যার কথা স্বীকার করেছেন বাবুল, পিবিআই'র দাবি

    রিমান্ডে হত্যার কথা স্বীকার করেছেন বাবুল, পিবিআই'র দাবি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রিমান্ডে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার কথা স্বীকার করেছেন পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার। চট্টগ্রামের আদালতে দেওয়া আবেদনে এ দাবি করেছে পিবিআই। কিন্তু বাবুল আক্তারকে আদালতে নেওয়ার পর তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিতে রাজি হননি। পরে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

    সোমবার বিকাল ৩টার দিকে আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়। 

    এর আগে সকাল ১০ টায় তাকে আদালতে আনা হয়। পিবিআই আদালতে দেওয়া আবেদনে বলেছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদে বাবুল আক্তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। বিষয়টি লিখিতভাবে উল্লেখ করে পিবিআই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আদালতে আবেদন করে। আবেদনের পর মামলার আসামি বাবুল আক্তারকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাসকামরায় নিয়ে যাওয়া হয়। 

    প্রায় ৪ ঘণ্টা অবস্থান করার পর বাবুল আক্তার বলেন, তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন না। এ অবস্থায় রিমান্ডের আবেদন না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

    পিবিআই সূত্র বলছে, আদালতে তার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা ছিল। কিন্তু অনেক নাটকীয়তার পর শেষ মুহূর্তে তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কারাগারে পাঠানো হলেও পিবিআই আবারও বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    বাবুলের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। আবেদনে উল্লেখ করা হয়, মামলাটি চাঞ্চল্যকর। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামি বাবুল আক্তার তার স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন। তিনি জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁর জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করা হলো।

    পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের সুপার নাঈমা সুলতানা জানান, বাবুল আক্তারকে তারা আবারও রিমান্ডের জন্য আবেদন জানাবেন। কারণ এখনো অনেক তথ্য ও খুনিদের সম্পর্কে জানার বাকি আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ