ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ঈদে পিক আপে সাউন্ডবক্স লাগিয়ে উল্লাস, ২৫ কিশোর আটক

    ঈদে পিক আপে সাউন্ডবক্স লাগিয়ে উল্লাস, ২৫ কিশোর আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ঈদ উপলক্ষে পিক আপ ভ্যানে সাউন্ডবক্স লাগিয়ে উল্লাস করায় পিকআপসহ ২৫ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে জব্দকৃত পিক আপটির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

    পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের আগেই পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান। জনগণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা পুলিশের সব ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করেন।

    এরই ধারাবাহিকতায় বুধবার (০৪ মে) ভোলা সদর মডেল থানা পুলিশ ২৫ কিশোরসহ পিক আপটি আটক করে। পরে আটককৃতরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া পুলিশ সুপার সচেতন নাগরিক সমাজকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে ভোলা জেলা পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ