ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে আবারও ডায়রিয়ায় প্রকোপ : ৭ দিনে দুই মৃত্যু

    বরিশালে আবারও ডায়রিয়ায় প্রকোপ : ৭ দিনে দুই মৃত্যু
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে আবারও বাড়তে শুরু করেছে ডায়রিয়ার প্রকোপ। তীব্র গরম এবং ঈদ উপলক্ষে অপরিমিত খাদ্য গ্রহণের কারণে প্রকোপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

    এরই ধারাবাহিকতায় গত সাত দিনে বিভাগে ডায়রিয়ায় মারা গেছেন দুইজন ও আক্রান্ত হয়েছেন চার হাজার ১৪৬ জন।

    এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন। ডায়রিয়ায় বিভাগে সোমবার পর্যন্ত ৫৩ হাজার ৯৪২ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যুবরণ করেছেন ২১ জন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, ঈদের ছুটিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব কিছুটা বেড়েছে। সব স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসা সেবা রয়েছে।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান শাখার তথ্য মতে, গত ৭ দিনে বরিশাল জেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৯৭৩ জন। একইভাবে পটুয়াখালীতে ৮৫৬ জন, ভোলা এক হাজার ৪৫ জন, পিরোজপুর ৫২২, বরগুনা ৪৩৩ এবং ঝালকাঠিতে ২৯৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল ও পটুয়াখালীতে একজন করে মারা গেছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ