ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মা-ভাইকে রেখে উধাও ইতি, মিলল ঝুলন্ত লাশ

    মা-ভাইকে রেখে উধাও ইতি, মিলল ঝুলন্ত লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ইতি বেগম নামে মাদরাসাছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিরার সকালে ঐ উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত ইতি বেগম ঐ গ্রামের কুদ্দুস মোল্লার মেয়ে। তিনি নিশানবাড়িয়া সিনিয়র মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

    নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে ইতি, তার মা এবং প্রতিবন্ধী ছোট ভাই বাড়িতে একসঙ্গেই ছিলেন। ঐ সময় ইতির বাবা বাড়িতে ছিলেন না। হঠাৎ ইতিকে খুঁজে না পেয়ে খুঁজতে যান মা। এক পর্যায়ে বাড়ির দোতালায় শয়নকক্ষে  তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে প্রতিবেশীদের সহযোগিতায় লাশ উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

    কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা কেউ জানাতে পারেননি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ