ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • উচ্চতর গ্রেড পাচ্ছেন বরিশালের ৯২ শিক্ষক-কর্মচারী

    উচ্চতর গ্রেড পাচ্ছেন বরিশালের ৯২ শিক্ষক-কর্মচারী
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উচ্চতর গ্রেড পাচ্ছেন বরিশালের স্কুলের ৪০ শিক্ষক-কর্মচারী। অপরদিকে কলেজের ৫২ জন শিক্ষক-কর্মচারী এই গ্রেড পাচ্ছেন। 

    আর সারাদেশে গ্রেড প্রাপ্তির এই সংখ্যা ৯৫৪ জন। তাদের মধ্যে স্কুলের ৬৭১ জন এবং কলেজের ২৮৩ জন।


    সোমবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির ভার্চুয়াল সভায় তাদের উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

    সভা সূত্রে জানা যায়, স্কুলের ৬৭১ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৪০ জন, চট্টগ্রাম অঞ্চলের ৪২ জন, কুমিল্লার ২২ জন, ঢাকা অঞ্চলের ১৩৮ জন, খুলনা অঞ্চলের ৭৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ৬৫, রাজশাহীর ১০৭ জন, রংপুরের ১৩৭ জন এবং সিলেট অঞ্চলের ৪৬ জন।

    অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ২৮৩ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫২ জন, চট্টগ্রাম অঞ্চলের ২৬ জন, কুমিল্লার ৪৫ জন, ঢাকা অঞ্চলের ৪৪ জন, খুলনা অঞ্চলের ২৮ জন, ময়মনসিংহ অঞ্চলের ৪৩ জন, রাজশাহী অঞ্চলের ৮ জন, রংপুর অঞ্চলের ২৯ জন এবং সিলেট অঞ্চলের ৮ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ