ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

    মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে ধানক্ষেতে অবৈধ বিদ্যুৎ সংযোগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত গোলাম মোস্তাফা (৬২) উত্তর মির্জাগঞ্জ গ্রামের কাদের হাওলাদারের ছেলে এবং মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফার (র:) দরবারের ভিক্ষুক।

    স্থানীয়রা জানান, মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে মাঠের মাঝখানে ইরি ধান চাষ করেন নুরুল ইসলাম তালুকদার। তিনি ক্ষেতের চারপাশে বাঁশ ও কাঠের চালনী দিয়ে বেষ্টনী তৈরি করে এতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। শনিবার রাতে ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে এই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা।

    তবে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে অবগত নন বলে জানান মির্জাগঞ্জ সাব জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের জিএম মোঃ মেহেদী হাসান।


     
    এ প্রসঙ্গে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ