ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়: এমপি শাওন

    খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায়: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুন প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। প্রত্যেক এলাকায় বেশি বেশি বিভিন্ন খেলাধুলা আয়োজন করার জন্য বলেন তিনি।

    রবিবার (৮মে) বিকাল ৪ টায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। 

    এমপি শাওন আরও বলেন, এলাকায় আরও বেশি বেশি করে খেলাধুলার আেযাজন করতে হবে। যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলাধুলায় সময় কাটাতে পারে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে।

    লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, ওসি (তদন্ত) এনায়েত হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনসহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় ধলীগৌরনগর ইউনিয়র একাদশ ও বদরপুর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ