ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মঠবাড়িয়ায় বিশ্ব মা দিবস পালিত

    মঠবাড়িয়ায় বিশ্ব মা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় পালিত হয়েছে বিশ্ব মা দিবস।  সোমবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলার শহিদ মাখন লাল মিলনায়তনে  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার যৌথ আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

    সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল, সমাজসেবা কর্মকর্তা মিরাজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, সাংবাদিক মজিবর রহমান, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমুখ।

    এসময় বক্তারা বলেন, মা আমাদের সম্মানে স্থান, সুস্থ সমাজ গঠনে নারী-পুরুষের সমতার বিকল্প নেই।  পরিবারের প্রতিটা মায়ের প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে। একটি শিক্ষিত মায়েই পারে সমাজ বদলে দিতে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ