ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ৪৩

    ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ৪৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের বেলাভিস্তা নামক কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কারাগারের ১০৮ বন্দীর খোঁজ মিলছে না। ইকুয়েডরের সরকারি কৌঁসুলির কার্যালয়ের তথ্য অনুসারে, ৪৩ জন বন্দী নিহত হয়েছেন।

    সোমবার সকালের দিকে দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের কারাগারে সংঘর্ষ হয়। রাজধানী কুইটো থেকে শহরটি প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দুটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

    দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের বলেন, দাঙ্গার ঘটনায় সময় পলাতক কারাগারের ১১২ বন্দীকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে। এখনো ১০৮ বন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

    কলম্বো এবং পেরুর মধ্যে অবস্থিত ইকুয়েডর বিশ্বের উল্লেখযোগ্য কোকেন উৎপাদনকারী দেশ। দেশটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মাদক পাচারের অন্যতম প্রধান রুট। সোমবারের ঘটনার পূর্বে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির কারাগারে দাঙ্গায় অন্তত ৩৫০ জন বন্দী নিহত হয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ