ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে পতিতাসহ ৪ জন আটক 

    কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে পতিতাসহ ৪ জন আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটা মহিপুর থানা পুলিশের অভিযানে কুয়াকাটার এ.আর খান নামে একটি আবাসিক হোটেল থেকে পতিতা সহ ৪ জনকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। 

    সোমবার (৯ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো. আবুল খায়ের,  এস আই মান্নান, সাইদুল, রাসেল ও এ এস আই জাহাঙ্গীরসহ পুলিশের ১০-১২ জন সদস্যদের  নিয়ে কুয়াকাটার এ.আর খান আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন।

    এসময় ৫ বছরের জন্য ওই হোটেলের চুক্তিবদ্ধ মালিক বরিশাল সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের কাউনিয়ার মৃত হাতেম আলীর ছেলে ফজলুর করিম ফারুক, খুলনার দীঘলিয়া ইউনিয়নের দেয়ারা গ্রামের আলাউদ্দিন সর্দারের ছেলে মাহমুদ ফরাজীসহ বরগুনার ২ যুবতীকে আটক করা হয়।

    জানা গেছে, আবাসিকের আড়ালে দীর্ঘদিন ধরে পতিতা ব্যবসা করে আসছিলেন এ.আর খান হোটেলের চুক্তিবদ্ধ মালিক ফজলুর করিম ফারুক। পরে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই মালিক, ১ যুবক ও ২ পতিতাসহ মোট ৪ জনকে আটক করে।

    পুলিশের এ অভিযান কে স্বাগত জানিয়ে এলাকাবাসীরা অভিযোগ করে বলেন কুয়াকাটায় এই হোটেল সহ  অধিকাংশ হোটেলেই প্রশাসনের চোখ এড়িয়ে দীর্ঘদিন ধরে চলছে দেহ এবং মাদক ব্যবসা । এতে করে যেমন কুয়াকাটার সুনাম ক্ষুন্ন হচ্ছে অপরদিকে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

    এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা  হয়েছে। তিনি বলেন  কুয়াকাটা তথা মহিপুর থানা এলাকার পতিতাবৃত্তি এবং মাদক নির্মুলে কাজ করে যাচ্ছে মহিপুর থানা পুলিশ। অপরাধের সাথে জড়িত  কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা।  পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ