ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মঠবাড়িয়ায় পৌর প্রশাসকের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

    মঠবাড়িয়ায় পৌর প্রশাসকের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভার প্রশাসক হিসেবে দ্বায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। মঙ্গলবার দুপুরে পৌর সভার সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে দ্বায়িত্ব অর্পন করেন।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশণার (ভ‚মি) সাখাওয়াত জামিল সৈকত, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ,  নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, প্রধান হিসাব রক্ষক মো. হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু আকন,  জেলা আ‘লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুর হক খান, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর তাহেরুন নেসা, সালেহা ইসলাম, সাবেক কাউন্সিলর, শফিকুর রহমান, মতিয়ার রহমান মিলন, মো. রুহুল আমিন, হারুন অর রশিদ, সগীর হোসেন, কাজী কামাল হোসেন, মো. ইউসুব আলী মৃধা, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিলন, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

    এসময় সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, একাধারে দীর্ঘ ২৩ বছর মেয়র হিসেবে কাজ করতে গিয়ে সফলতার পাশাপাশি ব্যর্থতাও  রয়েছে। অনেক কাজ এখনও অসমাপ্ত রয়েছে। সরকারের একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি (উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক) অত্যান্ত ফসলতার সাথে সকল দায়িত্ব পালন করবেন। তাকে সর্বাত্মক সহযোগিতা করতে আমি প্রস্তুত রয়েছি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, পৌর সভার অসমাপ্ত কাজ গুলো সফলতার সাথে সম্পন্ন করবো। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

    জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা প্রজ্ঞাপণ মূলে বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নং বিধি মোতাবেক মঠবাড়িয়া পৌর সভার প্রশাসক হিসেবে নিয়োগ দানের গেজেট প্রকাশ করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ