ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মঠবাড়িয়ায় তহসিলদারের অপসারণের দাবিতে মানববন্ধন 

    মঠবাড়িয়ায় তহসিলদারের অপসারণের দাবিতে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার বড়মাছুয়া ইউনিয়ন ভুমি উপ-সহকারি (তহসিদার) রতন কুমার পাইক এর অপসারণ ও স্থানীয় ভুমিদস্যুদের কবল থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে। 

    মঙ্গলবার দুপুরে সচেতণ নাগরিকবৃন্দ উপজেলা ১১ নং বড়মাছুয়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। বৃষ্টি উপক্ষো করে ঘন্টাব্যপী এ মানববন্ধনে দুই শতাধিত লোক অংশগ্রহণ করেন। 

    এসময় বড়মাছুয়া বাজার বনিক সমিতির সভাপতি মো. কবির হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মীর মনির উদ্দিন সগীর, শহীদ হোসেন হাওলাদার, আলীম হাওলাদার, আঃ জব্বার হাওলাদার রাঙ্গা মিয়া, সিদ্দিকুর রহমান খলিফা, নবী হোসেন পহলান প্রমুখ।

    বক্তারা বলেন, খেজুর বাড়িয়া মৌজায় বড়মাছুয়া বাজার সংলগ্ন পুরাতণ খাল (সরকারি ১ নং খাস খতিয়ান) ভরাট করে ২০১৪ সালে স্থানীয় ভুমিদস্যুরা দখল করার চেষ্টা করলে উচ্চ আদালতে মামলা করা হয়। উচ্চ আদলত এ জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। 

     কিন্ত ১১ নং বড়মাছুয়া ইউনিয়নে রতন কুমার পাইক তহসিলদার হিসেবে যোগদান করার পরে বিভিন্ন দূর্ণীতির মাধ্যমে ও স্থানীয় প্রভাবশালীদের সাথে আতাত করে  ওই ভরাট করা খালের জমিতে ভ‚মিদস্যুদের বসত ও দোকান ঘর উত্তোলনে সহযোগিতা করেছেন। বক্তারা আরও বলেন, দূর্ণীতিবাজ তহসিলদার রতন কুমার পাইকের বিরুদ্ধে স্থানীয়  সাংসদ ও সরকারি বিভিন্ন দপ্তরে বিভিন্ন লিখিত অভিযোগ দিয়েছি। কর্মকর্তারা তদন্তে সত্যতা পেয়েও অজ্ঞাত কারনে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

    এ ব্যপারে বক্তব্য নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভুমি) কে মুঠোফোনে ফোন দেয়া হলে  তারা রিসিভ করেন নি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ