ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

    কলাপাড়ায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় সুফিয়া বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মহিপুর  থানার সদর ইউপির লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

    মৃত সুফিয়া বেগম ওই গ্রামের আল-আমিন’র স্ত্রী এবং এ দম্পতির ঘরে দুই ছেলে সন্তান রয়েছে। তবে এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মহিপুর থানা পুলিশকে অবহিত করা হয়নি বলে দাবি পুলিশের। 


     মৃতের বাবা আবদুস সোবাহান হাওলাদার বলেন, খবর পেয়ে আমি মেয়ের শ্বশুরবাড়িতে এসেছি। এসে জানতে পারি দুপুরে আমার মেয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ সময় আমার মেয়ের স্বামী বাড়িতে ছিল। তিনিই ঝুলন্তাবস্থায় সুফিয়াকে উদ্ধার করেছে। তবে কি কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে তিনি বলতে পারেননি।

    এ বিষয়ে মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, কোনো ধরনের মৃত্যুর সংবাদ কিংবা আত্মহত্যার ঘটনা এখেন পর্যন্ত কেউ আমাকে জানায়নি। আমি ওই এলাকায় পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ