ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি
  • তিন ব্যবসায়ীর গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল!

    তিন ব্যবসায়ীর গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে তিন ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।


    মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হোসনেয়ারার নেতৃত্বে মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে এ অভিযান চালানো হয়। সয়াবিন তেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    সহকারী কমিশনার (ভূমি) হোসনেয়ারা জানান, উপজেলার মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ স্টোর্সের গোডাউন থেকে ২ হাজার ৫৯০ লিটার, শহিদ স্টোরের গোডাউন থেকে ৪৬০ লিটার ও রুহুল আমীন স্টোর্সের গোডাউন থেকে ৫৬ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ১০০ লিটার সয়াবিন তেল বোতলজাত এবং বাকিগুলো খোলা ব্যারেলে পাওয়া গেছে।

    তাৎক্ষণিক উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ১০০ লিটার বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং বাকি তেল সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদারের জিম্মায় রাখা হয়। খোলাবাজারে সয়াবিনের সংকট সৃষ্টির দায়ে তেল মজুদ রাখার অপরাধে ফিরোজ স্টোর্সের স্বত্বাধিকারী মো. ফিরোজ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ