ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • কলাপাড়ায় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

    কলাপাড়ায় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বৃহস্পতিবার শেষ বিকেল তিনি লতাচাপলী ইউনিয়নের  সীমা বৌদ্ধ বিহারটি পরিদর্শ করেন। স্থানীয় রাখাইনরাও তার কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, উপজলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ন কবির, কেন্দীয় কৃষক লীগ ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী ও বরগুনা জেলার প্রেসিডেন্ট নিউ নিউ খেইন, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের সাধারন সম্পাদক উত্তম মহাথেরো, কুয়াকাটা রাখাইন কালচারাল একাডেমী সভাপতি মংচোথিন তালুকদার,পটুয়াখালী বৌদ্ধ বিহার সমিতির সভাপতি মংলেনহান সহ উপজেলার বিভিন্ন রাখাইন পাড়ার লোকজন উপস্থিত ছিলেন। 

    পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে রাখাইন নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ