ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • বাউফলে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত: তিন ব্যবসায়ীকে জরিমানা

    বাউফলে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত: তিন ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজার সড়ক এলাকায় সয়াবিন তেল মজুত, মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানের ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    এর মধ্যে লোকনাথ  ভান্ডারের ৩২ ব্যারেলে ৬ হাজার ৭০০ লিটার  সয়াবিন তেল একটি পরিত্যক্ত জায়গায় মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা ও গৌতাম সাহার দোকানে মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার  দায়ে ৫ হাজার টাকা ও একই কারণে মা কালী ভান্ডারে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমান আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন আজ শনিবার দুপুর ১২ টার দিকে ওই অভিযান করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান উপস্থিত ছিলেন।

    ইউএনও আল-আমিন বলেন,‘২০০৯ সালের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এই জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে খাদ্য সামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ