ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • নাজিরপুরে গনধর্ষণের শিকার গৃহবধুর আত্মহত্যা: যুবক গ্রেফতার

    নাজিরপুরে গনধর্ষণের শিকার গৃহবধুর আত্মহত্যা: যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে গনধর্ষণের শিকার হয়ে রিতা ঘরামী (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। আর এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. সজল মোল্লা (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

    গ্রেফতারকৃত সজল মোল্লা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার বানারজোড় গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। গত শনিবার (১৪ মে)  রাতে তাকে  বানারজোড়  এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

    এর আগে  ওইদিন  সকালে ওই গৃহবধুর মরদেহ উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের সোনাপুর গ্রামের স্বামী সুনিল মন্ডলের বাড়ির পিছনের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

    এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে গ্রেফতারকৃত সজল মোল্লা সহ ৩ জনের নাম উল্লেখ করে  ও আরো ২ জনকে অজ্ঞাত করে গন ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন।  

    থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা  ওই গৃহবধু বিভিন্ন সময় কেনা-কাটার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়া  যাওয়ার পথে উপজেলার মালিখালী  ইউনিয়নের ততুবাড়ি গ্রামের আ: জলিলের পুত্র মো. জিসান (২৭) তাকে কুপ্রস্তাব দিয়ে  উত্যক্ত করতো। এতে তিনি রাজি না হলে গত শুক্রবার (১৩ মে) বিকালে কোটালিপাড়া গেলে ওই   জিসান  তাকে মোটর সাইকেলে জোর করে তুলে   অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে ৫ জনে তাকে গনধর্ষণ করে।  পরে কোটালিপাড়ার লিংক রোড  এলাকায় ফেলে রেখে যায়। এতে ক্ষোভে ও লোক লজ্জায় তিনি  আত্মহত্যা করেন। 

    থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ধর্ষিতা ওই গৃহবধুকে গনধর্ষণের অভিযোগে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটানার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ