ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস এসএম জাকির হোসেনের শোক  বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি জেলের জালে ৮ কেজির দাতিনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়
  • সাংবাদিককে গালি দিয়ে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগ নেত্রী

    সাংবাদিককে গালি দিয়ে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগ নেত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি পেশাগত কাজে বক্তব্য নিতে চাইলে অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিককে গালিগালাজের ঘটনায় শাস্তি পেতে যাচ্ছেন ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী সুস্মিতা বাড়ৈ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে সুস্মিতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। 

    রোববার (১৫ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। এছাড়া সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণের জন্য দুঃখপ্রকাশ করে তিনি বলেন, অবশ্যই তার (সুস্মিতা বাড়ৈ) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

    এর আগে গত সপ্তাহে কেন্দ্রীয় কমিটি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। এতে বিবাহিত একাধিকজনকে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। তাদেরই একজন সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ। পরে বিবাহিত হয়েও ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়ে তার কাছে টেলিফোনে জানতে চাইলে সাংবাদিককে গালিগালাজ করেন সুস্মিতা। কিন্তু ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কারও সংগঠনে পদ পাওয়ার সুযোগ নেই।

    ছাত্রলীগ সভাপতি বলেন, সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কখনওই কাম্য নয়। আমরা তার এ কাজের সাপোর্ট দিচ্ছি না। আমরা তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। বিষয়টি সাংবাদিকদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। 

    এদিকে ছাত্রলীগের একটি সূত্রে জানা গেছে, শিগগিরই তাকে শোকজ করা হতে পারে। জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ