ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ‘বিষাক্ত পোকা খেয়ে’ শিশুর মৃত্যু!

    ‘বিষাক্ত পোকা খেয়ে’ শিশুর মৃত্যু!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে বিষাক্ত পোকা খেয়ে সলেমান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামে এ ঘটনা ঘটেছে।


    শিশু সলেমান ডালিমা গ্রামের সোহেল ফরাজীর ছেলে। সোহেল ফরাজী ঢাকায় একটি বেসরকারি ফার্মের কর্মচারী হিসেবে কাজ করেন।

    স্বজনরা জানান, শনিবার রাতে সোহেল ফরাজীর মা সেলিনা বেগম ঘরের বারান্দায় তার দুই নাতি সলেমান ও ইমামকে নিয়ে খেলা করছিলেন। এ সময় বাইরে থেকে একটি কালো পোকা বাচ্চাদের সামনে এসে পড়লে ইমাম হোসেন পোকাটি ধরে সলেমানের মুখে ঢুকিয়ে দেয়। ইমাম ও সলেমান চাচাতো ভাই। কিছুক্ষণ পরই সলেমান বমি শুরু করে। দ্রুত সলেমানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আক্তারুজ্জামানের চেম্বারে নিয়ে যান স্বজনরা। ওষুধ নিয়ে বাড়িতে ফিরে দেখেন সলেমান নিস্তেজ হয়ে পড়েছে। 

    এ বিষয়ে বাউফল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান বলেন, আলোর ফাঁদ অথবা ঘরে ব্যবহৃত লাইটের আলোতে কোনো বিষাক্ত পোকা আসার কথা নয়।

    তিনি বলেন, অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হতে পারে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ