ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মার্কেট খুলে দেওয়ার দাবিতে

    আজও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ

    আজও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা নিষেধাজ্ঞার মধ্যেও মার্কেট খুলতে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় আজও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

    আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করে দুই শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ ও মানববন্ধন করেন।

    বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, গত বছরের লকডাউনে তাঁরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একারণে এবারের করোনা নিষেধাজ্ঞা তাঁরা মানতে পারছেন না। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের আবেদন স্বাস্থ্যবিধি মেনে যেন দোকান খুলে দেওয়া হয়। তাদের দাবি না মানলে সামনে কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান তাঁরা।

    মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা নিজ দায়িত্বে রাস্তা থেকে সরে যান।

    এর আগে কনোনা নিষেধাজ্ঞার প্রথম দিন গতকাল সোমবারও (৫ এপ্রিল) মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ