ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় নির্বাহী অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    মনপুরায় নির্বাহী অফিসারের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরা উপজেলার নির্বাহী অফিসার মো. শামীম মিঞার বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সোমবার রাত ৮ টায় উপজেলা অডিটোরিয়ামে অফিসার ক্লাবের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। 

    সভায় উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় নির্বাহী অফিসারের (ইউএনও) এর কর্মময় দেড় বছরের আলোচনা করতে গিয়ে কেঁদে ফেলেন বক্তারা। 

    পরে ইউএনও মো. শামীম মিঞা বিদায় বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে নিজেই কেঁদে ফেলেন। এই দৃশ্য দেখে বিদায় সভায় উপস্থিত সকলের চোখের জল সংবরণ করতে পারেনি। 

    এই সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মো. অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউপি চেয়ারম্যান মো. নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, মনপুরা সরকারী ডিগ্রী কলেজ সাবেক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মো. মহিউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজ, মাদ্রাসার প্রধানরাসহ বিভিন্ন পেশার মানুষ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ