ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

দৌলতখানে চেয়ারম্যান পদে আ,লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন দাখিল

দৌলতখানে চেয়ারম্যান পদে আ,লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন দাখিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দৌলতখানে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে  অ,লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১৭ মে) মনোনয়ন দাখিলের শেষদিন উপজেলা নির্বাচন অফিসে  শান্তিপূর্ণ  পরিবেশে প্রার্থীরা  নির্বাচন অফিসার আবদুস সালাম'র কাছে মনোনয়ন দাখিল করেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্র মতে,  উপজেলার সৈয়দপুর ইউনিয়নে  চেয়ারম্যান পদে আ,লীগ মনোনীত  প্রার্থী  আবদুল মালেক মাস্টার মনোনয়ন দাখিল করেন। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন আরও ৮ জন। 

হাজিপুর ইউনিয়নে  চেয়ারম্যান  পদে আওয়ামীলীগের  মনোনীত  প্রার্থী আলহাজ্ব হামিদুর রহমান টিপু ও  স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ জন মনোনয়ন দাখিল করেছেন। প্রসঙ্গত আগামী ১৯ মে প্রার্থীদের মনোনয়নপত্র যচাই-বাছাই,  ২৭ মে মনোনয়ন প্রত্যারের শেষদিন এবং ১৫ জুন দুই ইউনিয়নে  ভোটগ্রহণ অনুষ্ঠিত  হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন