ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • কলাপাড়ায় নেতৃত্বহীনতায় নিষ্ক্রিয় জাতীয় পার্টি

    কলাপাড়ায় নেতৃত্বহীনতায় নিষ্ক্রিয় জাতীয় পার্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদোত্তীর্ণ কমিটির কারণে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় জাতীয় পার্টির কার্যক্রম। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ নেতৃত্বহীনতা ও কোনো কর্মসূচি থাকায় দলটির এমন দৈন্যদশা হয়েছে। তারা বলেন, নতুন করে কমিটি গঠন না করায় নেতাকর্মীদের মাঠে সরব উপস্থিতি নেই। 

    উপজেলা পর্যায়ে জাতীয় পার্টির কোনো অফিস না থাকায় নেতাকর্মীরা উৎসাহ হারিয়ে ফেলেছেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সক্রিয় ভূমিকা পালন করতে পারছেন না। মূল সংগঠনে নেতৃত্ব না থাকায় তৃণমূল নেতাকর্মীরা  নিষ্ক্রিয় হয়ে পড়েছে। 

    উপজেলা কমিটির সভাপতি আমজাদ হোসেন হাওলাদার বলেন, আমি আর রাজনীতিতে থাকতে চাই না। দলের অনেক নেতাকে এ কথা বলেছি।  একই কমিটির সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন বলেন, আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে আমি বরিশালে অবস্থান করছি। সক্রিয়ভাবে মাঠে কাজ করার মতো শারীরিক সক্ষমতা আমার নেই। 

    জাতীয় পার্টির পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মাসুম খান জানান, প্রায় আট বছর আগে কলাপাড়া উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি এ কমিটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি গঠন করা হয়নি। বার্ধক্যজনিত কারণে দায়িত্বে থাকা অনেকেই সক্রিয় ভূমিকা পালন করতে পারছেন না। 

    উপজেলা পর্যায়ে দলীয় অফিস নেই কেন জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পার্টির সাবেক এমপি মরহুম রাজ্জাক খানের বাসায় অস্থায়ী কার্যালয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ