ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

    বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা।

    আশা করা হচ্ছে, ক্রাইস্টচার্চে ৭ বা ৮ অক্টোবর এই সিরিজ শুরু হবে। স্বাগতিক নিউজিল্যান্ড এবং বাংলাদেশ ছাড়া সিরিজের আরেক দল পাকিস্তান।

    অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে টাইগারদের এটাই হবে বছরের শেষ অ্যাসাইনমেন্ট।

    বিসিবি ক্রিকেট অপারেশনাল চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের জানান, ‘নিউজিল্যান্ডে এই ত্রিদেশীয় সিরিজই হবে বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি অ্যাসাইনমেন্ট।’


    তিনি আরও জানান, ‘স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া যদিও এখনো ত্রিদেশীয় সিরিজের বাকি দল চূড়ান্ত হয়নি। তবে সেটি পাকিস্তান হওয়ার সম্ভাবনা রয়েছে।

    তবে এই সিরিজে ওপেনার তামিম ইকবালকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশের। টি-টোয়েন্টি থেকে ৬ মাসের বিরতি নিয়েছেন তিনি। গত জানুয়ারির শেষদিকে এই ঘোষণা দেন বাঁহাতি ব্যাটার। তবে অক্টোবরের আগে তা শেষ হবে। তারপরও তামিম টি-টোয়েন্টিতে ফিরবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

    এই সিরিজকে সামনে রেখে অ্যাডিলেডে ৭-৮ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর ক্রাইস্টচার্চে যাবে টাইগাররা। ক্যাম্প চলাকালীন অস্ট্রেলিয়ার ঘরোয়া দলের বিপক্ষে কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে সফরকারীরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ