ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • জাতীয় দলে ফিরছেন বিজয়

    জাতীয় দলে ফিরছেন বিজয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড ১১৩৮ রান করে জাতীয় দল নির্বাচদের হৃদয় জিতেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার এনামুল হক বিজয়। ভালো খেলার পুরস্কারও পাচ্ছেন ডানহাতি এ ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে জাতীয় দলে ফিরছেন তিনি। 

    বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, টি২০ এবং ওয়ানডে দলে নেওয়া হবে বিজয়কে। বাংলাদেশের হয়ে চারটি টেস্ট, ৩৮টি ওয়ানডে এবং ১৩টি টি২০ খেলেছেন বিজয়। তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ওয়ানডে সংস্করণে ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। টি২০ খেলেছেন ২০১৫ সালে জিম্বাবুযের বিপক্ষে। ব্যাটিংয়ে উন্নতি করায় আবারও হয়তো বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার পুনর্জীবন পাচ্ছে। ২৯ বছর বয়সী এ ব্যাটারকে নিয়ে জালাল ইউনুস বলেন, 'বিজয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছে। টি২০ এবং ওডিআই সিরিজে থাকবে আশা করি। এটা নির্বাচকদের ব্যাপার। তার পরও আমার মনে হয় তারা কনসিডার করছেন। তারা নিশ্চিতভাবে বিজয়কে টি২০ আর ওডিআই দলে রেখেছেন।'

    মূলত টি২০ এবং ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে বিজয়কে জাতীয় দলে ফেরানোর উদ্যোগ। ওয়ানডে সংস্করণে শক্তিশালী ওপেনিং জুটি থাকলেও টি২০-তে ঘাটতি আছে। তামিম ইকবাল নীরবে আন্তর্জাতিক টি২০ থেকে সরে যাওয়ায় বিকল্প ভাবতে হচ্ছে বিসিবিকে। যদিও তামিম অফিসিয়ালি অবসরের ঘোষণা দেননি। টেকনিক্যাল কারণে বিসিবিও বিষয়টি আনুষ্ঠানিক প্রকাশ করছে না। তবে বাঁহাতি এ ওপেনার যে টি২০ খেলবেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে আনুষ্ঠানিক জানিয়ে দিয়েছেন বেশ আগে। 

    পরোক্ষে সেটাই গতকাল জানিয়ে দেন জালাল ইউনুস, 'তামিম ইকবাল নিজের অবস্থান ভালো বোঝে এবং এ নিয়ে তার সঙ্গে সিরিজ অফ মিটিং হয়েছে আমাদের। সে আপনাদের কাছে এক্সক্লুসিভলি কিছু বলেছে। তার সিদ্ধান্ত হয়তো অফিসিয়ালি জানতে পারবেন। ছয় মাস পার হয়ে গেলে সে থাকবে কিনা এটা তার মুখ থেকেই শুনবেন। নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ারের চিন্তা করে সে বলেছে, এজন্য আমি এ সিদ্ধান্ত নিয়েছি। নিশ্চিতভাবে আমরা সম্মান জানাই তার সিদ্ধান্তকে।'


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ