ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় বাস চাপায় কলেজছাত্র নিহত: বাসে আগ্নিসংযোগ

    মঠবাড়িয়ায় বাস চাপায় কলেজছাত্র নিহত: বাসে আগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় গুদিঘাটা নামক স্থানে রোহান পরিবহন নামে  যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্র মিলন(১৮) নিহত হয়েছে। আজ বুধবার  সকাল আনুমানিক ১০ টায় পিরোজপুর-পাথরঘাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। 

    প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন রাস্তার পাশ দিয়ে হেটে কলেজে যাচ্ছিল এমত অবস্থায় চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া গামী রোহান পরিবহন পিছন থেকে এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে করে মিলনের মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিলনের। উত্তর মিঠাখালী নিবাসী রুহুল হাওলাদারের ছেলে মিলন। 

    এই দুর্ঘটনার প্রেক্ষিতে কলেজের শিক্ষার্থীরা ও বিক্ষুব্ধ জনতা রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং ঘাতক ওই বাসটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। 

    ছাত্রদের দাবি তারা তাদের সহপাঠীর মৃত্যুর সঠিক বিচার চায়। মহাসড়কের বিপদজনক স্থানগুলোতে গতিসীমা নির্দিষ্ট করা হোক যাতে ভবিষ্যতে যাতে এরকম তাদের সহপাঠীকে হারাতে না হয়।

    কিছু সময় পরে ঘটনাস্থলে উপস্থিত হন  পিরোজপুর জেলা পরিষদের  প্রশাসক মহিউদ্দিন মহারাজ,  মঠবাড়িয়া থাকার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক,  ও ঐ কলেজের প্রফেসর মোঃ আনোয়ার হোসেন। 

    মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ জানান,  বাসের চাকায় পিষ্ট হয়ে মিলনের কলেজ ছাত্র নিহত হয়েছে। মিলনের মরদেহ উদ্ধার করে মঠবাড়িয়া থানায় নেওয়া হয়েছে। আমরা গাড়িটিকে জব্দ করেছে এবং উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ