ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষ, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব : ওসি মাসুদ প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার  আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অভিজিত বিশ্বাস (৩৬) ও তার স্ত্রী সুন্দরী বিশ্বস ওরফে পিয়া বিশ্বাস (২৫) মারা গেছেন। বুধবার বিকালে গুটুদিয়া ইউনিয়নে কুলটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, অভিজিত বিশ্বাস পেশায় একজন ভ্যানচালক। ব্যাটারি চালিত ভ্যান চালান তিনি। ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য আলাদা বৈদ্যুৎ লাইন নিয়েছিলেন। ওই লাইনের তার ছিড়ে ঘরের টিনের ওপর পড়ে। এতে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়।

    দুপুরের দিকে ভাত খাওয়ার জন্য রান্না ঘরে গেলে সেখানেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাদের শিশু মেয়ে অর্ণাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা শিশুর কান্না শুনে বাড়িতে এসে দেখেন দুইজনকে বিদ্যুৎস্পৃষ্ট দেখতে পায়। তাৎক্ষণিক তারা বাড়ির প্রধান সুইচ (মেইন সুইচ) বন্ধ করে ওই দুইজনকে উদ্ধার করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ঘটনায় ডুমুরিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ