ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল

    সিরিজ থেকে ছিটকে গেলেন শরিফুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাটিং করার সময় ডান হাতে চোট পান বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। তখনই রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। চোটের কারণে এই ম্যাচ তো বটেই পুরো সিরিজেই আর মাঠে নামতে পারবেন না এই বাঁহাতি পেসার। ব্যান্ডেজ করা হয়েছে তার হাতে। এই অবস্থায় আগামী ২১ দিন খেলতে পারবেন না তিনি।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী গণমাধ্যমকে জানান, গতকাল (বুধবার) শরিফুল হাতে যে চোট পেয়েছে তাতে ফ্র্যাকচার ধরা পড়েছে। আপাতত হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এখন চট্টগ্রামে আছে। ২১ দিন পর ব্যান্ডেজ খোলা হবে। সেক্ষত্রে শ্রীলঙ্কা সিরিজে তাকে আর পাওয়া যাবে না। আগামীকাল শরিফুলকে ঢাকায় ফিরিয়ে এনে এখানেই তার চিকিৎসা চলবে।

    এদিকে হাতের চোটে শরিফুল ছিটকে গেলেও তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টে কোনো বোলার বা ব্যাটসম্যান নামাতে পারবে না বাংলাদেশ দল। আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে বা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যেকোনো দল, যে ব্যাটিং-বোলিং সবই করতে পারবে। তবে শরিফুলের হাতে আগাহত পাওয়ায় বাংলাদেশ শুধু একজন ফিল্ডারই খেলাতে পারবে তার জায়গায়।

    বুধবার বাংলাদেশের ইনিংসের ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে ডান হাতে চোট পান শরিফুল। এরপরও উইকেটে ছিলেন আরও তিন ওভারের বেশি। তবে ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথা বাড়তে থাকলে আর খেলা চালিয়ে নিতে পারেননি শরিফুল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ