ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুল ইসলাম, উপজেলা দুর্যোগ ব্যাবস্তাপনা কর্মকর্তা মেছবাউর রহমান, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও চর কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান  আবুল হাসেম মহাজন, শশিভূষণ থানা পুলিশের ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সিপিবির টিম লিডার জসিম সরমার, সিপিবি এর  রসুলপুর ইউনিয়ন টিম লিডার আমিনুল একরাম জাহাঙ্গীর সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সিপিবির বিভিন্ন ইউনিয়নের টিম লিডার এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন