ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • সাবেক ক্রিকেটার সিধুর এক বছরের জেল

    সাবেক ক্রিকেটার সিধুর এক বছরের জেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের সাবেক ক্রিকেটার, রাজনীতিবিদ ও টেলিভিশন ব্যক্তিত্ব নভোজিৎ সিং সিধুর এক বছরের জেল দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ৩৪ বছর আগের এক অপরাধের জন্য শাস্তি পেলেন এই কিংবদন্তি ব্যাটার।

    এর আগে ১৯৮৮ সালে পাটিয়ালাতে এক লোকের সঙ্গে রাস্তায় বাদানুবাদে জড়িয়ে পড়েন সিধু ও তার বন্ধু রুপিন্দার সিং। এক পর্যায়ে গুরনাম সিং নামের সেই ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন তারা  পরবর্তীতে এই মারের আঘাতে মৃত্যুবরণ করেন গুরনাম নামের সেই ব্যক্তি।

    পরবর্তীতে গুরনামের পরিবার মামলা করলে মাত্র ১ হাজার রুপি জরিমানা দিয়ে বেঁচে যান সিধু। তবে মামলাটি তখনও নিষ্পত্তি হয়নি। দেশটির সুপ্রিম কোর্ট ২০১৮ সালে পুনরায় মামলাটি আবার রিভিউ করে। সেই মামলায় এবার এক বছরের জেলে থাকার শাস্তি পেলেন সিধু।

    সিধু ভারতীয় দলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৫১ টেস্ট এবং ১৩৬ ওয়ানডে খেলেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ