ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ১১ জনই যদি সেঞ্চুরি করে তাহলে রান হবে ১১০০

    ১১ জনই যদি সেঞ্চুরি করে তাহলে রান হবে ১১০০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম টেস্টের উইকেট রীতিমতো ছিল ব্যাটিং স্বর্গ। বাংলাদেশে পক্ষে সেঞ্চুরি পেয়েছেন দুই ব্যাটার, লঙ্কানদের হয়ে ১৯৯ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

    ব্যাটসম্যানদের মধ্যে ব্যর্থ হয়েছেন কেবল নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।  

    বাংলাদেশের একমাত্র ইনিংসে দুজনের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি ব্যক্তিগত সংগ্রহে। এ নিয়ে ম্যাচশেষে প্রশ্নের মুখে পড়েছেন মুমিনুল হক। জবাবে তিনি জানালেন, ক্রিকেট খেলার ধরনই হচ্ছে কেউ সফল হবে কেউ ব্যর্থ।

    মুমিনুল বলেছেন, ‘সত্যি বলতে একটা দলে সবাই পারফর্ম করা তো কঠিন। তাই না? ১১ জনই যদি ১০০ করে তাহলে রান হবে ১১০০। আমার কাছে মনে হয় ক্রিকেট খেলাটাই এরকম, হয়তো দুজন বা তিনজন পারফর্ম করবে। যারা করবে তারা বড় করবে।  জিনিসটা তো এরকম। 

    সর্বশেষ পাঁচ ইনিংসেই নিজের সংগ্রহ ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। এবারও ১৯ বল খেলে মাত্র দুই রান করে আউট হয়েছেন মুমিনুল। তবে বাংলাদেশ অধিনায়ক আরও একবার জোর গলায় বলেছেন, নিজের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত নন তিনি।

    মুমিনুল বলেছেন, ‘সবাই যেহেতু রানে আছে, সবাই যেহেতু দল হয়ে খেলতে পেরেছে ব্যাটিং হোক বোলিং হোক আমি আগেও বলেছি বাংলাদেশ ভালো খেলে দল হিসেবে খেললে। বিষয়টা কাজে দেবে (ঢাকায়)। আর আমার বিষয়টা আমি আমার ব্যাটিং নিয়ে হয়তো… সত্যি কথা এত চিন্তিত না। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ