ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক  উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা
  • মুস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড 

    মুস্তাফিজের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ক্রিকেটে কয়েক দিন আগেও পেসারদের ছড়াছড়ি ছিল। আর এখন শুরু হয়েছে চোটের হানা। দারুণ ফর্মে থাকা তাসকিন আহমেদ ইনজুরিতে আক্রান্ত। চট্টগ্রাম টেস্টে চোট পেয়ে সিরিজ শেষ হয়ে গেছে আরেক তরুণ পেসার শরীফুল ইসলামের।

    তাহলে ঢাকা টেস্টে কেমন হবে বাংলাদেশের পেস বোলিং আক্রমণ? টেস্ট থেকে দূরে সরে থাকা মুস্তাফিজুর রহমানকে কি ফেরানো হবে? এমন সব প্রশ্নই ঘুরছে দেশের ক্রিকেটাঙ্গনে।

    আগামী ২৩ মে থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। সেই ম্যাচে মুস্তাফিজুর রহমানকে ফেরানো হবে কি না, সে ব্যাপারে জানতে চাওয়া হয় অধিনায়ক মমিনুল হকের কাছে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মমিনুল বলেন, 'আমি জানি না মুস্তাফিজ কয়টা টেস্ট খেলেছে। আর বাংলাদেশের কোনো পেসারই অভিজ্ঞ না। শুনলে অবাকই হবেন। সবার মিলিয়ে ২০টা টেস্ট হয়েছে কি না জানি না। আমার কাছে মনে হচ্ছে না, এখন অভিজ্ঞতা খুব একটা বড় কিছু ওদের কাছে। আর মুস্তাফিজের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে। 

    মুস্তাফিজ সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে। তাই দীর্ঘদিন লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকা ফিজকে হুট করে খেলানো হবে কি না, সেটা নিয়েও সন্দিহান মমিনুল, 'এখানে আপনার দেখতে হবে মুস্তাফিজ আসলে লাল বলে কত দিন খেলছে। অনেক কিছু নির্ভর করছে। কত দিন খেলছে না খেলছে। আর ফিটনেস তো আছেই। এখন যদি অবশ্যই দরকার হয় তাহলে তো দরকার। এখন ফ্রন্টলাইনের দুজন পেসার চোটে পড়েছে। সে যদি খেলতে পারে, তাহলে তো খেলতে পারে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ