ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বিপাকে মোংলা বন্দর কর্তৃপক্ষ

    অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বিপাকে মোংলা বন্দর কর্তৃপক্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেশ কিছুদিন ধরে উচ্ছেদ অভিযান চালিয়ে আসছেন কর্তৃপক্ষ। বন্দরের জায়গায় অবৈধ দখলদাররা দীর্ঘদিন ধরে স্থাপনা নির্মাণসহ নানা ধরণের ব্যবসা করায় এই অভিযান চালানো হচ্ছে। আর অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন বন্দর কর্তৃপক্ষ।

    মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার জানান, বন্দর জেটির প্রধান গেইটের পাশে আসিফ নামের এক ব্যক্তি অবৈধভাবে দীর্ঘদিন দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। বন্দরের সৌন্দর্য নষ্ট হওয়ায় ওই জায়গা থেকে সরে যেতে তাকে একাধিকবার নোটিশও করা হয়। কিন্তু তিনি এ নোটিশের তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে আসেন।

    এরপর বৃহস্পতিবার সকালে তার ওই ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করতে গেলে বহিরাগত লোক এনে অভিযানে বাঁধা দেয় তারা। এতে বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের (সিবিএ) কতিপয় অসাধু নেতাও যোগ দেন। এসব নেতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও বন্দরের পদস্থ কর্মকর্তা কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার জানান।

    তিনি আরও বলেন, বন্দরের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে একটি কুচক্রী মহল বাঁধা দিচ্ছেন। তবে তাদের উচ্ছেদ অভিযান এতে বন্ধ হবে না বলেও জানান তিনি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ