ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

চরফ্যাশনে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

চরফ্যাশনে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার  (২০মে) সকালে শশীভূষণ থানার জাহানপুর  ইউনিয়নের সূর্য খালি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে জাহান পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  আব্দুল  বারেক (৬৫) নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে মাঠে গরু চরাতে গেলে  বজ্রপাতে গুরুতর জখম হয়ে মাঠে লুটে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চরফ্যাশন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন