ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ’র জানাজার নামাজ অনুষ্ঠিত

    এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ’র জানাজার নামাজ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার বাদ যোহর বরিশাল পুলিশ লাইনস্ জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন পুলিশ লাইনস্ জামে মসজিদের ইমাম মাওলানা মেজবাউদ্দিন। 

    এ সময় জানাজায় অংশ নেন বাংলাদেশ সম্পাদক পরিষদের বরিশাল বিভাগের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, সিনিয়র সাংবাদিক ফিরদাউস সোহাগ, রাহাত খান, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু । 

    এছাড়া বিভিন্ন মিডিয়ার গনমাধ্যম কর্মি ও রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের মানুষ ।  প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকার মৌচাকের নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও এম রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ