ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • শিবগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে নিহত

    শিবগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছে।

    নিহতরা হলেন- উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মিন্টুর ছেলে বদিউর (৪২) ও তার ছেলে আওয়াল (২২)। 

    শুক্রবার দুপুরে পদ্মা নদীর ধুলাউড়ি ঘাট থেকে বদিউরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

    ফায়ার সার্ভিস বলছে- তীব্র স্রোতে পদ্মা নদীতে তলিয়ে গেছে ছেলের মরদেহ। তবুও নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার অভিযানে কাজ করছে ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পদ্মা নদীর ধুলাউড়ি ঘাটে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 

    বজ্রপাতে বাবা-ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দুলর্ভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু। 

    এদিকে, খবর পেয়ে বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে নিহতের পরিবারের সদস্যদের নিকট নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। 

    এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান আবদুর রাজিব রাজু ও ইউপি সদস্য আকতারুল ইসলামসহ অন্যরা।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ