ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গায় মনিশা আক্তার মিমি (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের পলাশপাড়ার ওই নারীর শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনিশা আক্তার পলাশপাড়ার সৌদি প্রবাসী লিটন হোসেনের স্ত্রী। মনিশার বাবার বাড়ি কুষ্টিয়ায়।

    নিহত মিমির বাবা বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, জামাই লিটন সৌদি আরবে থাকার কারণে মিমি ও তার ছেলে শাশুড়ির সঙ্গে চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় থাকত। মাঝেমধ্যে তার শাশুড়ি ও ননদ আমার মেয়েকে নির্যাতন করত। আমার মেয়ে নামাজি ছিল। সে আত্মহত্যা করতে পারে না। তাকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করে ঝুলিয়ে রেখেছিল বলে আমার ধারণা।

    নিহত মিমির ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র মাহিম বলেছে, দাদি রোমেছা বেগম ও ফুফু রিক্তা প্রায়ই আমার আম্মুর সঙ্গে খারাপ ব্যবহার করত। মাঝে মধ্যে মারধরও করত। শুক্রবার সন্ধ্যার পর আমি বাইরে ছিলাম। রাত ৮টার দিকে বাড়ি ফিরে দেখি আম্মুকে সবাই হাসপাতালে নিয়ে যাচ্ছে।

    মিমির শাশুড়ি রোমেছা বেগম বলেন, আমাদের সঙ্গে মিমির খুবই ভালো সম্পর্ক ছিল। সে বেশ কয়েক মাস অসুস্থ ছিল। আমরা তাকে কখনো নির্যাতন করিনি। সন্ধ্যার পর নিজ ঘরে মিমিকে ঝুলতে দেখি আমি। পরে চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা কেন তাকে হত্যা করতে যাব?

    চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে হত্যা কিংবা নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। আমরা শুক্রবার রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানতে পারব।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ